ভারতে প্রখ্যাত এক সাংবাদিক ও সম্পাদক গৌরি লঙ্কেশকে গুলি করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাতে ব্যাঙ্গালোরে নিজ বাড়ির সামনেই তাকে গুলি করে দুর্বৃত্তরা। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
তবে ৫৫ বছর বয়সী গৌরি হিন্দুত্ববাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন।
ধারনা করা হচ্ছে তাকে হত্যার জন্য বেশ কিছু দিন ধরেই অনুসরণ করা হচ্ছিল।
গৌরি টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন পত্রপত্রিকায় কাজ করেছেন।
গৌরি লঙ্কেশ তার পত্রিকার মাধ্যমে 'কমিউনাল হারমনি ফোরাম' নামে একটি গোষ্ঠীকে সমর্থন দিয়ে গেছেন বলে জানিয়েছে বিবিসি, যারা সাম্প্রদায়িক সম্প্রীতির সপক্ষে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদের বিরুদ্ধে কাজ করে আসছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: