আন্তর্জাতিক

কিমের সম্পত্তি জব্দের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

কিম জং-উনের সব সম্পত্তি জব্দের প্রস্তাব
কিম জং-উনের সব সম্পত্তি জব্দের প্রস্তাব

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র—দেশটিতে তেল সরবরাহ বন্ধ রাখার পাশাপাশি প্রেসিডেন্ট কিম জং-উনের সব সম্পত্তি জব্দের প্রস্তাব দেয়া হয়েছে।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, গত রোববার পিয়ংইয়ংয়ের সর্বশেষ পারমাণবিক বোমা পরীক্ষার জবাবে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি খসড়া প্রস্তাব তৈরি করে। সেই প্রস্তাব বিবেচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

যুক্তরাষ্ট্রের খসড়ায় উত্তর কোরিয়ায় তেল সরবরাহের ওপর নিষেধাজ্ঞা এবং সেখান থেকে টেক্সটাইল পণ্য ক্রয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়েছে।

সেই সঙ্গে কিম জং-উনের সব সম্পত্তি জব্দ করে তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।

উত্তর কোরিয়ার আয়ের সবচেয়ে বড় দুটি উৎস হলো রেমিট্যান্স এবং টেক্সটাইল রপ্তানি থেকে প্রাপ্ত অর্থ।

খসড়ায় আরো উল্লেখ করা হয়েছে, বিদেশে উত্তর কোরিয়ার শ্রমিকদের নিয়োগ নিষিদ্ধ করতে হবে।

গত সপ্তাহে উত্তর কোরিয়া দাবি করে যে তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র শক্তিশালী হাইড্রোজেন বোমা তৈরি করেছে। এর আগে গত আগস্ট মাসে জাপানের জনবহুল অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

উত্তর কোরিয়ার এই ক্রমবর্ধমান পারমাণবিক বোমা পরীক্ষার পেছনে রাশিয়া ও চীনের মদদ রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। উভয় দেশই উত্তর কোরিয়ায় অন্যতম তেল সরবরাহকারী এবং দুটি দেশেরই নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগের ক্ষমতা আছে।

এই সপ্তাহের শুরুতে কাউন্সিলের বৈঠকে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি বলেন, ২০ বছর ধরে পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্রে বিনিয়োগ করে যাচ্ছে। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা কারও কথা আমলে নেয়নি। তিনি বলেন, ‘যথেষ্ট হয়েছে। এখন আমরা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করব।’

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ