আলোচিত মুম্বাই হামলার এক মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে ভারতের সন্ত্রাস দমন বিষয়ক এক বিশেষ আদালত।
এ ছাড়া দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড আরেক আসামি ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার টেররিস্ট অ্যান্ড ডিজরাপটিভ অ্যাক্টিভিটিজ (প্রিভেনশন) বা টাডা আইনের এক বিশেষ আদালত এ রায় ঘোষণা করেছে।
মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হল: তাহের মার্চেন্ট ও ফিরোজ খান। যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে কুখ্যাত সন্ত্রাসী আবু সালেম ও করিমুল্লাহ খান। আর রিয়াজ সিদ্দিকীর ১০ বছর কারাদণ্ড হয়েছে।
উল্লেখ, ১৯৯৩ সালের মুম্বাই হামলার ঘটনায় ১২টি পৃথক বিস্ফোরণে নগর কেপে ওঠে। এ হামলায় ২৫৭ জন নিহত ও ৭১৩ জন আহত হন। ২০০৬ সালে ঘটনার মূল বিচার শেষ হয়েছিল।
১৯৯৩ সালের মুম্বাই হামলার এই মামলাটিতে গত ১৬ জুন সাত আসামির মধ্যে ছয়জনকে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত। দোষী সাব্যস্ত হওয়া অন্যতম আসামি মুস্তফা দোসা সম্প্রতি মারা যান।