আন্তর্জাতিক

মেক্সিকোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে

মেক্সিকোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে পৌঁছেছে
মেক্সিকোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে পৌঁছেছে

মেক্সিকোর দক্ষিণ উপকূলে ৮.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে পৌঁছেছে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মেক্সিকোর তাবাসকো, ওয়াক্সাকা ও চিয়াপাস রাজ্যে ব্যাপক উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অঞ্চলে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটক পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিয়েতো জানান, ভূমিকম্পে ওয়াক্সাকা রাজ্যে ৪৫ জনের মৃত্যুর হয়েছে। এছাড়া চিয়াপাস রাজ্যে ১২ জন ও তাবাসকো রাজ্যে ৪ জনের মৃত্যু হয়েছে।

ভয়াবহ এ ভূমিকম্পে অন্তত ২০০ মানুষ আহত হয়েছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট পেনা নিয়েতো।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ৪৯ মিনিটে মেক্সিকোর দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, মেক্সিকোর পিজিজিয়াপান শহরের ৮৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি, যেখানে এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ১।

মেক্সিকো সিটিতে ভূমিকম্পের সময় ঘর-বাড়ি কেঁপে ওঠে। এসময় অনেকে রাস্তায় বেড়িয়ে আসেন। ছুটোছুটি করতে থাকেন নগরের বাসিন্দারা। সে সময় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ভূমিকম্পের পর মেক্সিকো, গুয়াতেমালা, এলসালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা ও হুন্ডুরাসে সুনামি সতর্কতা জারি করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ