আন্তর্জাতিক

সৌদি ও কাতারের মধ্যে টেলিফোন আলাপ

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি

সৌদিআরব এবং তার মিত্র দেশগুলোর সাথে গত কয়েকমাস ধরে কাতারের যে বিরোধ চলছে সে অবসানের জন্য কাতারে আমির সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সাথে টেলিফোনে কথা বলেছেন।

কাতারের আমির সৌদিকে আলোচনার আহবান জানিয়ে বলেছেন সৌদি এবং তার মিত্র দেশগুলো কাতারের কাছে যেসব দাবি তুলে ধরেছে সেগুলো নিয়ে তারা আলোচনায় আগ্রহী।

সন্ত্রাসবাদে সমর্থন জোগানোর অভিযোগ এনে সৌদি, সংযুক্ত আরব আমিরাত এবং মিসরসহ চারটি দেশ কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে।

যদিও সন্ত্রাসবাদে সমর্থন দেবার অভিযোগ কাতার বরাবরই অস্বীকার করছে।

সৌদির বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, টেলিফোন আলাপের সময় কাতারের আমির আগ্রহ প্রকাশ করেছেন চারটি দেশের দাবি নিয়ে আলোচনার টেবিলে বসার।

বিষয়টি নিয়ে সৌদিসহ বাকি তিনটি দেশ- বাহরাইন, মিসর এবং সংযুক্ত আরব আমিরাতের কথা বলবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নেতাদের সাথে আলাদাভাবে কথা বলার পর দুই দেশের মধ্যে এ টেলিফোন আলাপ হয়েছে।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের হুমকি মোকাবেলার জন্য সে অঞ্চলে আমেরিকার মিত্র দেশগুলোর মধ্যে ঐক্য থাকতে হবে।

সৌদিসহ চারটি দেশ কাতারের কাছে যেসব শর্ত দিয়েছে তার মধ্যে রয়েছে সংবাদ-ভিত্তিক চ্যানেল আল-জাজিরা বন্ধ করা এবং ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করা।

কিন্তু এসব শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে কাতার। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ