আন্তর্জাতিক

মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণ, ৩ রোহিঙ্গার মৃত্যু

মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণ
মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণ

মিয়ানমারের অভ্যন্তর সীমান্তে রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে প্রবেশ করার সময় স্থল মাইন বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলে ৩ জন রোহিঙ্গা পুরুষ মারা গেছেন।

রেজু আমতলী বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৩৯ এবং ৪০ এর মধ্যবর্তী স্থান থেকে ১৫০ গজ পূর্ব দিকে এ মাইন পুঁতে রাখা হয় বলে জানা গেছে।

মো. নুরুল আলম (৩০), ও তার বাবা বদিউর রহমান, গ্রাম-সাহেববাজার, থানা-মংডু, জেলা-আকিয়াব গুরুতর আহত অবস্থায় বাংলাদেশে প্রবেশের সময় বিস্ফোরণে আহত হন। এর আগে নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে প্রায় মানুষ মারা গেছেন।

গত ২৪ আগস্ট পুলিশের উপর আরসার চালানো হামলার প্রতিক্রিয়াতেই রাখাইনে সেনা অভিযান শুরু হয়। যার কারণে প্রায় তিন লাখ রোহিঙ্গা মুসলমান প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।

এদিকে, সেনা অভিযানের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে মালয়েশিয়া।

এছাড়া বিপুল সংখ্যক এই শরণার্থীর জরুরি প্রয়োজন মেটাতে শিগগির ৭ কোটি ৭০ লাখ ডলারের প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের ঢাকা কার্যালয় জানিয়েছে।

রোহিঙ্গাদের উপর দমন-পীড়ন এবং প্রাণ বাঁচাতে তাদের ঘর-বাড়ি ছেড়ে দেশান্তরী হওয়ার এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দাতা সংস্থা ও দেশ। এরইমধ্যে তাদের অবস্থা জানতে বাংলাদেশ সফর করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ