আন্তর্জাতিক

ফ্লোরিডার দক্ষিণ-পূর্বাঞ্চলেআঘাত হেনেছে ইরমা

 ইরমার প্রভাবে ফ্লোরিডার দক্ষিণ-পূর্বাঞ্চলী এলাকায় প্রচণ্ড ঝড় বইছে
ইরমার প্রভাবে ফ্লোরিডার দক্ষিণ-পূর্বাঞ্চলী এলাকায় প্রচণ্ড ঝড় বইছে

আটলান্টিক মহাসাগরে উৎপন্ন শক্তিশালী হারিকেন ইরমার প্রভাবে এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় প্রচণ্ড ঝড় হচ্ছে।

উপকূলের দিকে ২শ' কিলোমিটার বেগে বাতাস বইছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় ঘরবাড়ি ডুবে যাওয়ার মতো জলোচ্ছ্বাস হাওয়ার সম্ভাবনা রয়েছে।

শক্তিশালী ঝড়টি যুক্তরাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক দুর্যোগ বয়ে আনবে বলে সতর্ক করেছে ফেডারেল ইমারজেন্সি এজেন্সি।

ফ্লোরিডা রাজ্যের গভর্নর রিক স্কট বলেছেন, রাজ্যের দক্ষিণ-পূর্ব এলাকায় প্রচন্ড ঝড় হচ্ছে, ২৫ হাজার লোকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গেছে। তিনি বলেন, উপকুলের দিকে দুশো কিলোমিটার বেগে বাতাস বইছে এবং বাড়িঘর ডুবিয়ে দেয়ার মতো জলোচ্ছাস হবারও সম্ভাবনা রয়েছে।

এর আগে হারিকেন ইরমা কিউবায় আঘাত হানে। আবহাওয়াবিদরা বলছেন, ক্যাটাগরি পাঁচ মাত্রার এই ঘুর্ণিঝড়টি কিউবার ক্যামাগুয়ে দ্বীপপুঞ্জে আঘাত হানার পর এখন কিছুটা দুর্বল হয়ে পড়েছে।

ফ্লোরিডার গভর্ণর রিক স্কট বলেছেন, ঘুর্ণিঝড়টি আকারে পুরো ফ্লোরিডা রাজ্য থেকেও বড়।

এটি রাজ্যের এক উপকুল থেকে আরেক উপকুল পর্যন্ত জীবন ধ্বংসকারী প্রভাব ফেলবে। ঝড়ের পূর্বাভাস দিয়ে ৬০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়

তিনি রাজ্যের সব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন।

জরুরি সেবা সংস্থার কর্মীরা বলছেন, ৫৬ লাখ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে সরে যেতে বলা হয়েছে। অর্থাৎ ফ্লোরিডার মোট জনসংখ্যার এক চতুর্থাংশকেই তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে।

হাজার হাজার মানুষ এরই মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে আরও হাজার হাজার মানুষ।

এর আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ব্যাপক তাণ্ডব চালিয়ে শুক্রবার মধ্যরাতে কিউবায় আঘাত হানে হারিকেন ইরমা। এসব এলাকায় ঝড়ে অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ