শক্তিশালী হারিকেন 'ইরমা' যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দক্ষিণের দ্বীপগুলোতে আঘাত হেনেছে।
রোববার স্থানীয় সময় সকালে ফ্লোরিডার দ্বীপাঞ্চলে ঘণ্টায় ১৬৯ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।
এ পর্যন্ত ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড়টি এখন এগিয়ে যাচ্ছে পশ্চিম উপকূলের দিকে। ন্যাপলস, ফোর্ট মায়ারস কাঁপিয়ে এটি যাবে ট্রাম্পার দিকে।
গতিপথ বিবেচনায় আলবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যকেও সতর্ক করা হয়েছে।
এরইমধ্যে ভারি বর্ষণে মিয়ামিতে বন্যা দেখা দিয়েছে। উপকূলে প্রবল বাতাসে পানি ১৫ ফুট পর্যন্ত উপড়ে উঠে আসছে।
এরআগেই বড় ধরনের জলোচ্ছ্বাসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
ফ্লোরিডার প্রায় আড়াই লাখ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মায়ামি ডেইড কাউন্টিতেই ১ লাখ ৬৪ হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
এর আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ব্যাপক তাণ্ডব চালিয়ে শুক্রবার মধ্যরাতে কিউবায় আঘাত হানে ইরমা। ঝড়ে সেখানে অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছে।