আন্তর্জাতিক

টেক্সাসে বন্দুকধারীর গুলি, নিহত ৭

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে সাত জন নিহত এবং পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই বন্দুকধারী
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে সাত জন নিহত এবং পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই বন্দুকধারী

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে সাত জন নিহত এবং পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই বন্দুকধারীও।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার রাতে ডালাসের ২০ মাইল উত্তর-পূর্বে প্ল্যানো শহরের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে।

এতে বলা হয়, টেক্সাসের প্ল্যানো শহরের একটি বাড়িতে ঢুকে এক বন্দুকধারী গুলি শুরু করলে হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কর্তৃপক্ষ বলছে, স্থানীয় ফুটবল দল 'ডালাস কাউবয়েস'-এর একটি ম্যাচ দেখতে বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল। ওই পার্টিতে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিকদের জানান, গুলি শুরুর আগে তিনি এক লোককে বাড়িতে যেতে দেখেন। লোকটি দরজায় দাঁড়িয়ে এক নারীর সঙ্গে কথা বলছিল–তাদের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। একপর্যায়ে ওই নারী ঘরের ভেতরে চেলে যেতে উদ্যত হলে বন্দুকধারী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালাতে শুরু করে।

প্ল্যানো শহর পুলিশের মুখপাত্র ডেভিড টিলে জানান, গুলির খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। সেখানে পুলিশের এক সদস্য বন্দুকধারী ওই হামলাকারীকে গুলি চালাতে দেখে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে হামলাকারী নিহত হয়।

এ ঘটনা আরও দু'জন আহত হয়েছে জানিয়ে পুলিশের এই মুখপাত্র বলেন, হামলা শিকার ব্যক্তিদের সঙ্গে হামলাকারীর সম্পর্ক কী তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ