রোহিঙ্গাদের বিষয়ে ভারতের অবস্থানের সমালোচনা করেছে জাতিসংঘ।
ভারতীয় গণমাধ্যম সূত্র মতে, ৪০ হাজার রোহিঙ্গাকে দেশ থেকে বের করে দেওয়ার হুমকির বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ভারতের সমালোচনা করেছে।
সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৩৬তম অধিবেশন বসে। সেখানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ-আল হুসেইন নয়াদিল্লির সমালোচনা করেন।
রাদ-আল হুসেইন বলেন, প্রথগত আইন ও আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী ভারত সমষ্টিগতভাবে রোহিঙ্গাদের বহিস্কার করতে পারে না।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের এ সমালোচনার বিষয়ে ভারত কোন আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: