উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারো নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। সোমবার স্থানীয় সময় রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাবের ওপর ভোটাভুটির পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
চীন এবং রাশিয়াও এ প্রস্তাবের পক্ষে তাদের সমর্থন দেওয়ার পর সর্বসম্মতিক্রমে ওই প্রস্তাব পাশ করা হয়। উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে বাধ্য করতে এর আগেও পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গত মাসে উত্তর কোরিয়া এমন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা যায়। গত সপ্তাহে চালানো পরীক্ষাটি ছিল হাইড্রোজেন বোমার।
ষষ্ঠ দফায় চালানো এ পরমাণু পরীক্ষার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব উত্থাপন করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: