ভয়াবহ ঘূর্ণিঝড় 'ইরমা'র তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ৬৫ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
ফ্লোরিডার বিস্তৃত এলাকাজুড়ে এখন উদ্ধার তৎপরতা চলছে। দুর্গতদের মধ্যে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। রোববার স্থানীয় সময় সকালে ফ্লোরিডার দ্বীপাঞ্চলে ঘণ্টায় ১৬৯ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এ পর্যন্ত সেখান থেকে ৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সোমবার হারিকেনটি দুর্বল হয়ে ক্যটাগরি ১-এ পৌছায়।
এদিকে, বড় ধরনের জলোচ্ছ্বাসের আশঙ্কায় আগেই ফ্লোরিডার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এর আগে শুক্রবার মধ্যরাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ব্যাপক ইরমার তাণ্ডবে কিউবায় ৩৭ জন প্রাণ হারিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: