আন্তর্জাতিক

সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না সু চি

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন সু চি
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন সু চি

মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না।

বুধবার সু চির মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন। নিউইয়র্কের জেনেভায় জাতিসংঘের সদরদপ্তরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় এ অধিবেশন শুরু হয়।

এ অধিবেশনে শিক্ষা, পরিবেশ, সামাজিক উন্নয়ন, বাণিজ্য, লিঙ্গ, মানব উন্নয়ন, তথ্য প্রযুক্তি ও উদ্ভাবন, পানি ও পয়ঃনিস্কাশনের মতো ইস্যুগুলোও প্রাধান্য পাবে।

অধিবেশনের সভাপতি মিরোস্লাভ লাজক্যাক এবারের অধিবেশনে সংঘাত প্রতিরোধকে অগ্রাধিকার দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করবেন বলে জানিয়েছেন।

এছাড়া মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর হত্যা-নির্যাতন থেকে বাঁচতে সংখ্যালঘু রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়ায় সৃষ্ট সঙ্কট তুলে ধরবে বাংলাদেশ।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ানও সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যু গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন বলে জানা গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ