আন্তর্জাতিক

রাখাইনে সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র

মিয়ানমারের রাখাইনে যে সহিংসতা চলছে— তাতে আবারো উদ্বেগ প্রকাশ করল যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন জ্যেষ্ঠ কয়েকজন আইনপ্রণেতা।

সংস্থাটির মানবাধিকার কমিশন মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞ চলছে অভিযোগ করলে কমিশনকে আরো দায়িত্বশীল হতে সতর্ক করেছে নেইপিদো। সেইসঙ্গে আসিয়ান সম্মেলনে রোহিঙ্গা ইস্যু এড়িয়ে যেতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে দেশটি। রোহিঙ্গাদের জন্য ৩০ লাখ ইউরো মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্মূল অভিযান পরিচালনার পরিপ্রেক্ষিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে মিয়ানমারের সঙ্গে মার্কিন সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন জ্যেষ্ঠ আইনপ্রণেতা।

প্রভাবশালী মার্কিন সিনেটর জন ম্যাককেইন, হাউস ডেমোক্র্যাটিক ককাস চেয়ারম্যান জো ক্রাউলি এবং কংগ্রেসম্যান স্টিভ চ্যাবট মিয়ানমারে মার্কিন অস্ত্র সহায়তা বন্ধের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানান। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনী হত্যা-দমনপীড়নের মধ্যে তাদের এই পদক্ষেপ মিয়ানমারকে শক্তিশালী বার্তা দেবে বলে মনে করছেন তারা।

এরইমধ্যেই হোয়াইট হাউস রাখাইন পরিস্থিতি নিয়ে আবারো তাদের উদ্বেগের কথা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে,

হত্যা, নির্যাতন, গ্রাম পুড়িয়ে দেয়া ও ধর্ষনের মতো মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে মিয়ানমারের বিরুদ্ধে তাতে শঙ্কা প্রকাশ করছে হোয়াইট হাউস।

এদিকে, রোহিঙ্গা সঙ্কট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থানীয় সময় বুধবার রাতে জরুরি বৈঠক বসতে যাচ্ছে। গত মঙ্গলবার মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল হুসেইন রোহিঙ্গা নীপিড়নের তীব্র সমালোচনা করেন এবং মিয়ানমারের বিরুদ্ধে 'জাতিগত নিধনযজ্ঞের' অভিযোগ তোলেন। এরপরই এই বৈঠক আহ্বান করে নিরাপত্তা পরিষদ। মানবিক সঙ্কট বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য ও সুইডেনের উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তবে মানবাধিকার কমিশনের এই অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার। কমিশনকে আরো দায়িত্বশীল হতে সতর্কও করেছে দেশটি।

রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সুচি। বুধবার তার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, সু চির পরিবর্তে দেশটির ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিও এই অধিবেশনে অংশ নেবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ