রোহিঙ্গা মুসলিমদের সাহায্য করার ডাক দিয়ে মিয়নমারের অপরাধের জন্য দেশটিকে শাস্তি দেয়ার হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী আল কায়েদা।
এক বিবৃতে আল কায়েদা মিয়ানমারের মুসলিমদের জন্য ত্রাণ, অস্ত্র ও সামরিক সহায়তা দেওয়ার জন্য সারাবিশ্বের মুসলিমদের প্রতি আহ্বান জানান।
এতে বলা হয়, মিয়ানমারের মুসলিমদের ওপর যে দমনপীড়ন চালানো হচ্ছে তার শাস্তি মিয়ানমার সরকারকে ভোগ করতে হবে।
এদিকে, দেশটির শহরগুলোতে বোমা হামলা হতে পারে বলে সতর্ক করেছে মিয়ানমার সরকার। আর আল-কায়েদার হুমকির ফলে দেশটিতে উদ্বেগ আরো বাড়ার ধারণা করছে বিশ্লেষকরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: