আন্তর্জাতিক

কুয়ালালামপুরে মাদরাসায় আগুন, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ২৫

কুয়ালালামপুরে মাদরাসায় আগুন
কুয়ালালামপুরে মাদরাসায় আগুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি মাদরাসায় আগুনে শিক্ষক-শিক্ষার্থীসহ ২৫ জন মারা গেছেন।

ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে জালান দাতুক কেরামত এলাকায় একটি স্কুলে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিসের পরিচালক খিরুদিন দ্রাহমান বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহতদের মধ্যে ২৩ জন শিক্ষার্থী এবং দুজন শিক্ষক রয়েছেন।

এই ধরনের মাদরাসায় সাধারণত পাঁচ থেকে ১৮ বছর বয়সী শিশুরা পড়ালেখা করে। সেখানে বিশেষ করে কোরআন শিক্ষা দেয়া হতো। কর্মকর্তারা বলছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনা বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এ ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে টুইট করেছেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ২০১৫ সাল থেকে এই ধরনের ২০০টিরও বেশি অগ্নিকাণ্ড ঘটেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ