আন্তর্জাতিক

আবারো উ. কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ল, অভিযোগ দ. কোরিয়ার-জাপানের

  • মিয়ানমারের কৌশলে পা না দিতে সরকারকে আহ্বান রামরুর
    মিয়ানমারের কৌশলে পা না দিতে সরকারকে আহ্বান রামরুর
  • মিয়ানমারের কৌশলে পা না দিতে সরকারকে আহ্বান রামরুর
    মিয়ানমারের কৌশলে পা না দিতে সরকারকে আহ্বান রামরুর

উত্তর কোরিয়া আরেকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান সরকার।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় এ পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

জাপান সরকারের বরাত দিয়ে বিবিসি জানায়, জাপানের উত্তরাঞ্চলীয় হোকাইও দ্বীপের ওপর দিয়ে এটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে।

এ ঘটনার পর নিজ দেশের নাগরিকদের নিরাপদ আশ্রয়ের পরামর্শ দিয়েছে জাপান।

দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, উত্তর কোরিয়ার উসকানিমূলক এ আচরণ মেনে নেয়া হবে না।

এর আগে গত মাসে উত্তর কোরিয়া জাপানের ওপর দিয়ে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল যাকে 'নজিরবিহীন হুমকি' বলে উল্লেখ করেছিল টোকিও।

উত্তর কোরিয়া ফের জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে বলে জানান মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

উত্তর কোরিয়া ফের জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে বলে জানান মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

চীন ও রাশিয়া উত্তর কোরিয়ার পরমাণু শক্তির অংশীদার উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের জন্য চীন উত্তর কোরিয়ায় বেশির ভাগ তেল সরবরাহ করছে। আর রাশিয়া হচ্ছে উত্তর কোরিয়ী শ্রমিকদের সবচেয়ে বড় নিয়োগদাতা।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইউনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের জবাবে কয়েক মিনিটি পরে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে লক্ষ্য করে সাগরে দু'টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ই-ইন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বসে উত্তর কোরিয়ার সঙ্গে আবারো কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের জন্য সাবধান করে দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ