আন্তর্জাতিক

লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণ, আহত ২২

লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণ, বেশ কয়েকজন আহত
লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণ, বেশ কয়েকজন আহত

লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২২ জন আহ্ত হওয়ার খবর জানা গেছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়, লন্ডনের দক্ষিণ পশ্চিমে ফুলহাম এলাকায় পারসনস গ্রিন স্টেশনে শুক্রবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, একটি ব্যাগের ভেতরে থাকা সাদা একটি বালতিতে বিস্ফোরণ ঘটেছে। তবে এতে যে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তা বোঝা যাচ্ছে না। এই বিস্ফোরণে কয়েকজন যাত্রীর মুখমণ্ডলে ক্ষত হয়েছে।

তবে ওই বিস্ফোরণের পর পর আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যাত্রীরা পারসনস গ্রিন স্টেশনে ট্রেন থেকে নেমে যেতে থাকেন। ঘটনার পর পর স্টেশনে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়। এ সময় স্টেশনে অপেক্ষারত যাত্রীদের আতঙ্কিত হয়ে স্টেশন চত্বর ছেড়ে যেতে দেখা যায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ