উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা- বললেন দেশটির নেতা কিম জং উন।
যে কোনো মূল্যে তার দেশ এ লক্ষ্য অর্জন করবে বলে জানান তিনি।
কিম উনকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রিয় বার্তাসংস্থা কেসিএনএ জানায়, মার্কিন শাসকেরা যাতে বিকল্প হিসেবে সামরিক শক্তি প্রয়োগ নিয়ে কথা বলার সাহস না করেন- সে জন্যই এ উদ্যোগ।
তিনি আরো বলেন, নিষেধাজ্ঞা ও অবরোধের পরও কিভাবে উত্তর কোরিয়া তার পারমাণবিক মিশন নিয়ে এগিয়ে যাবে তা তিনি আমেরিকাকে দেখিয়ে দিতে চান।
পারমাণবিক অস্ত্র ব্যবহার করে জাপানকে ডুবিয়ে দেয়ার হুমকির পরদিন শুক্রবার দেশটির ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় উত্তর কোরিয়া।
ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে পড়ে। আর এর পরেই কিম উনের কাছ থেকে এমন মন্তব্য এসেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: