আন্তর্জাতিক

লন্ডনে পাতাল রেলে বোমা হামলা: জড়িতদের খুঁজতে অভিযান চলছে

লন্ডনে পাতাল রেলে বোমা হামলা: জড়িতদের খুঁজতে অভিযান চলছে
লন্ডনে পাতাল রেলে বোমা হামলা: জড়িতদের খুঁজতে অভিযান চলছে

লন্ডনে পাতাল রেলে বোমা হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে ব্রিটিশ পুলিশ।

হামলার পর দেশটিতে সতর্কতার মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে।

প্রধানমন্ত্রী বলেন, লন্ডনের দক্ষিণ-পশ্চিমে ফুলহাম এলাকায় পারসনস গ্রিন স্টেশনে বিস্ফোরণের পর আরো হামলা আসন্ন বলে মনে করা হচ্ছে।

স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, টহলে বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থান এবং জনবহুল জায়গাগুলোতে এক হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় ৮টা ২০ মিনিটে পারসনস গ্রিন স্টেশনে ওই হামলায় এ পর্যন্ত ২৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তাদের বেশিরভাগই অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জঙ্গি সংগঠন আইএস হামলার দায় স্বীকার করেছে।

এদিকে, লন্ডনে আবারো হামলার ঘটনার নিন্দা জানিয়ে আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ