পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের পদত্যাগের পর শূন্য হয়ে যাওয়া আসন এনএ-১২০ এর উপনির্বাচনে রোববার ভোটগ্রহণ শেষ।
স্থানীয় সময় সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
পাকিস্তান মুসলিম লিগ-নেওয়াজের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত ও নির্বাচনী আসনে দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুলসুম নেওয়াজ।
প্রতিদ্বন্দ্বী দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ এবং পাকিস্তান পিপলস পার্টিও ওই আসনটিতে জয় পাওয়ার প্রত্যয় জানিয়েছে।
লাহোরের ওই আসনটিতে জয় পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন প্রার্থী।
পিটিআই থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. ইয়াসমিন রশিদ আর পিপিপি থেকে প্রার্থিতা পেয়েছেন ফয়সল মীর।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: