আন্তর্জাতিক

জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার কথা নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

 জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার কথা নিশ্চিত করল যুক্তরাষ্ট্র
জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার কথা নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

নিজেদের অবস্থান নমনীয় করতে পারে এমন প্রতিবেদন প্রকাশের পরও তারা বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল কানাডার মন্ট্রিয়েলে প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষরকারী ৩০টিরও বেশি দেশের মন্ত্রীদের এক বৈঠকে যোগ দেয় যুক্তরাষ্ট্র; কিন্তু একই দিন হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে জানিয়ে দেয় তারা চুক্তিটি থেকে সরে যাওয়ার পরিকল্পনায় অটল রয়েছে।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট অ্যাকশন ও এনার্জি কমিশনার মিগুয়েল আরিয়াস কানেতির উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলেন যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে সরে আসবে না এবং চুক্তিটিতে আবার যুক্ত হতে প্রস্তুত।

কিন্তু মন্ট্রিয়েলে কমিশনের এক মুখপাত্র রয়টার্সকে জানায়, জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রর নিজের অবস্থান পরিবর্তন করেছে এমন কোনো কথা কানেতি বলেননি। অপরদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রতিবেদনেটি ভুল ছিল।

হোয়াইট হাউসের মুখপাত্র লিন্ডসে ওয়াল্টার বলেন, প্যারিস চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এ বিষয়ে প্রেসিডেন্ট (ট্রাম্প) অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়েছেন, চুক্তির শর্তগুলো যুক্তরাষ্ট্রের পক্ষে অনুকূল না হওয়া পর্যন্ত এ থেকে দূরে থাকবে আমাদের দেশ।

জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ২০১৫ সালের ওই বিশ্ব জলবায়ু চুক্তি থেকে তার দেশকে সরিয়ে নিবেন তিনি। এই চুক্তি মানলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে বলে যুক্তি দেখান তিনি।

ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্বব্যাপী মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিশ্ব নেতারা তার এ সিদ্ধান্তের নিন্দা জানান।

মন্ট্রিয়েলের বৈঠকে যোগ দেয়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান এভার্ট এইসেনস্টাট বিষয়টি কোনো মন্তব্য করতে রাজি হননি।

শনিবার সকালে কানেতি রয়টার্সকে বলেন, তারা (যুক্তরাষ্ট্র) বলেছে, তারা প্যারিস চুক্তি পুনর্বিবেচনা করতে চাপ দেবে না, কিন্তু এর সঙ্গে কিভাবে পুনর্যুক্ত হওয়া যায় তা নিয়ে কাজ করবে।

আগস্টে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে জাতিসংঘে পেশ করা চিঠিতেও একই ধরনের ভাষা ব্যবহার করে যুক্তরাষ্ট্র। চুক্তির শর্তগুলো অনুকুল হলে তারা এতে যোগ দেয়ার জন্য তৈরি থাকবে বলে জানায়।

চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হতে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত সময় লেগে যাবে।

এক সংবাদ সম্মেলনে মন্ট্রিয়েলের বৈঠকে যোগ দেয়া বিভিন্ন দেশের মন্ত্রীরা জানিয়েছেন, এই সময়ের মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্র যোগদান অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করছেন তারা।

প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধি ২ ডিগ্রির নিচে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং প্রস্তাবে সম্মত প্রায় ২০০ দেশ এতে স্বাক্ষর করেছে। মন্ট্রিয়েলের বৈঠকে উপস্থিত প্রতিনিধিরাও চুক্তির শর্তের প্রতি নিজেদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ