আন্তর্জাতিক

প্রশাসন গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে হামাস

প্রশাসন গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে হামাস
প্রশাসন গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে হামাস

ঐক্যবদ্ধ ফিলিস্তিন গড়ে তুলতে গাজা ভূখণ্ডে নিজেদের প্রশাসন গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে গাজার নিয়ন্ত্রণকারী হামাস। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে ফেলার লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে তারা।

আজ এ ঘোষণা দিয়ে সাধারণ নির্বাচনের বিষয়ে সম্মতি প্রকাশ করেছে দলটি।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গাজায় তারা তাদের ছায়া সরকারের অবসান ঘটিয়েছে এবং গাজায় ঐকমত্যের সরকারের প্রশাসনকে তারা অনুমোদন করবে। ফিলিস্তিনের সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে। ওই নির্বাচনে জয়লাভ করে বিস্ময় সৃষ্টি করেছিল হামাস।

নির্বাচনে হামাসের বিজয়ে ফিলিস্তিনের রাজনৈতিক কর্তৃত্ব নিয়ে ফাতাহর সঙ্গে তাদের দ্বন্দ্ব তৈরি হয়। এর জেরে ২০০৭ সালে গাজায় দুপক্ষের মধ্যে এক সংক্ষিপ্ত গৃহযুদ্ধ হয়। তারপর থেতে গাজা হামাসের নিয়ন্ত্রণে চলে যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ