আন্তর্জাতিক

রোহিঙ্গাদের জাতিগত নিধন পরিস্থিতি নিয়ে বসছেন বিশ্বনেতারা

রোহিঙ্গাদের জাতিগত নিধন পরিস্থিতি নিয়ে বসছেন বিশ্বনেতারা
রোহিঙ্গাদের জাতিগত নিধন পরিস্থিতি নিয়ে বসছেন বিশ্বনেতারা

উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি ও মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নিধন পরিস্থিতিতে সোমবার জাতিসংঘে মিলিত হতে যাচ্ছেন বিশ্বনেতারা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করবেন তারা।

এবারের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় উত্তর কোরিয়া ইস্যু গুরুত্ব পাবে। আলোচনা হবে মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগত নিধনের বিষয়েও।

এরইমধ্যে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের ওপর পরিচালিত নৃশংসতাকে জাতিগত নিধনযজ্ঞ হিসেবে আখ্যায়িত করেছেন।

মাত্র তিন সপ্তাহে ৪ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ফলে এ আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

রোহিঙ্গা সঙ্কট নিয়ে সমালোচনা ও আন্তর্জাতিক চাপের মুখে অধিবেশনে যোগ না দেয়ার ঘোষণা দিয়েছেন মিয়ানমারের নেতা অং সান সুচি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ