আন্তর্জাতিক

উপনির্বাচনে জয় পেলেন নেওয়াজের স্ত্রী কুলসুম

কুলসুম নেওয়াজ
কুলসুম নেওয়াজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের শূন্য আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের বেসরকারি ফলাফলে বেসরকারিভাবে জয় পেয়েছেন তার স্ত্রী কুলসুম নেওয়াজ। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ৬১ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কুলসুম। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসমিন রশিদ পেয়েছেন ৪৭ হাজার ৬৬ ভোট। রোববার ২২০টি কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ২১ হাজার ৭৮৬ জন ভোটার। পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা এ ভোটগ্রহণ প্রক্রিয়া তত্ত্বাবধান করে। এর আগে গত ২৮ জুলাই পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হওয়ার পর পদত্যাগ করেন নেওয়াজ শরিফ। এরপরই তার আসনটি শূন্য হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ