আন্তর্জাতিক

রাখাইন পরিস্থিতির উন্নতি হচ্ছে: জাতিসংঘে মিয়ানমার

মিয়ানমারের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিয়ো
মিয়ানমারের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিয়ো

সংঘাত ছড়িয়ে পড়া রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নতি হচ্ছে—মিয়ানমার জোর দিয়ে এ কথা জানিয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার প্রেক্ষাপটে বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে মিয়ানমারের নেত্রী অং সান সুচির স্থলে ভাষণ দিতে গিয়ে দেশটির দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিয়ো এ কথা বলেন।

এর আগে সুচি জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে শরণার্থী সংকট নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান।

খবর এএফপি’র।

ভ্যান থিয়ো তার ভাষণে বলেন, ‘আমি আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে, রাখাইন পরিস্থিতির উন্নতি হয়েছে।’

তিনি আরো বলেন, গত ৫ সেপ্টেম্বর থেকে সেখানে কোনো সংঘর্ষ হয়নি।

তিনি বলেন, মিয়ানমার থেকে পালিয়ে অসংখ্য মুসলিমের বাংলাদেশে চলে যাওয়ার খবরে আমরা উদ্বিগ্ন— চলে যাওয়ার এই কারণ আমাদের খুঁজে বের করা প্রয়োজন।

জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনীর দমনপীড়নের মুখে জীবন বাঁচাতে চার লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে গেছে। সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে তাদের অভিযানের অংশ হিসেবে বিভিন্ন গ্রাম জ্বালিয়ে দিচ্ছে এবং নারীদের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে।

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার মিয়ানমার সেনাবাহিনীর এ দমনপীড়নকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন।

ভ্যান থিয়ো তার ভাষণে রোহিঙ্গা শব্দ ব্যবহার না করে কেবলমাত্র তাদেরকে মুসলিম হিসেবে উল্লেখ করেন। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ এ দেশে রোহিঙ্গা শব্দটি একটি গালি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

ভ্যান থিয়ো বলেন, বিদ্রোহী হামলার জবাবে এ সেনা অভিযান চালানো হয়। তিনি বলেন, এতে মুসলিম নন এমন অনেক লোকও ভোগান্তিতে পড়ে।

মিয়ানমারে শাসন ক্ষমতার দিক থেকে তৃতীয় প্রধান ভ্যান থিয়ো সমর্থন জানানো দেশগুলোকে ধন্যবাদ জানান। কিন্তু তিনি সরাসরি তাদেরকে যারা সমালোচনা করছে তাদের কথা উল্লেখ করেননি।

ভ্যান থিয়ো বলেন, এক্ষেত্রে ‘মানবিক সহযোগিতা আমাদের প্রধান অগ্রাধিকার।’

কেনো বৈষম্য না করেই রাখাইনে মানবিক সহায়তা দেয়ার অঙ্গীকার করেন ভাইস প্রেসিডেন্ট।

এদিকে, রাখাইনে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক রেডক্রস কমিটির পাঠানো ত্রাণ বহর আটকে দেয় শত শত বৌদ্ধরা। তারা সেখানে পেট্রোল বোমাও নিক্ষেপ করে। পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এমন এক সময় এ খবর এলো যখন মিয়ানমারে অং সান সুচি এবং জাতিসংঘে দেশটির ভাইস প্রেসিডেন্ট রাখাইনে কোনো সহিংসতা হচ্ছে না বলে দাবি করেছেন।

এর আগে গত মঙ্গলবার রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রথমবারের মতো কথা বলেন সুচি।

জাতির উদ্দেশ্যে ভাষণে, রাখাইন থেকে মুসলমানদের পালিয়ে বাংলাদেশে যাওয়ার ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেন তিনি। যাচাই বাছাই করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা বলেন তিনি। তবে, পরিস্থিতি পর্যবেক্ষণে বিশ্ব নেতাদের মিয়ানমারে যাওয়ার আহ্বানও জানান সুচি।

সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ