আন্তর্জাতিক

ট্রাম্পের ভাষণ 'কুকুরের ঘেউ ঘেউ শব্দ': উ.কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

 উ.কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
উ.কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ভাষণকে 'কুকুরের ঘেউ ঘেউ শব্দ' বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো।

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের কাছে একটি হোটেলের সামনে সাংবাদিকরা ট্রাম্পের ভাষণের প্রতিক্রিয়া জানতে চাইলে এ মন্তব্য করেন রি ইয়ং।

তিনি বলেন, কুকুর ঘেউ ঘেউ করলেও কুচকাওয়াজ বন্ধ থাকে না।

তিনি আরো বলেন, যদি ঘেউ ঘেউ করে কেউ পিয়ংইয়ংকে বিস্মিত করে দেয়ার চিন্তা করে তাহলে সে স্বপ্ন দেখছে।

এছাড়া 'বাধ্য করা হলে' যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেবে ট্রাম্পের এমন সতর্কবার্তাকে অগ্রাহ্য করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেশটির প্রতিনিধি হিসেবে ভাষণ দেয়ার কথা রয়েছে তার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ