আন্তর্জাতিক

দুজন দুজনকে ‘উন্মাদ’ বললেন

 কিম জং উন-ডোনাল্ড ট্রাম্প
কিম জং উন-ডোনাল্ড ট্রাম্প

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন 'উন্মাদ' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণেই তিনি বুঝেছেন যে, তার দেশের জন্য পরমাণু অস্ত্র উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ না করে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

এক বিবৃতিতে মি. কিম বলেন, জাতিসংঘে যে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়াকে ধ্বংসের জুমকি দিয়েছেন সে ভাষণের জন্য তাকে চড়া মূল্য দিতে হবে।

ওই বিবৃতিতে ট্রাম্পকে মানসিক বিকারগ্রস্ত বলেও উল্লেখ করেন কিম জং উন।

এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটারে কিমকে 'ম্যাডম্যান' বা 'উন্মাদ ব্যক্তি' বলে মন্তব্য করেছেন।

ট্রাম্প তার টুইট বার্তায় লিখেছেন উত্তর কোরিয়ার কিম জং উন যে সত্যিকার অর্থেই একজন উন্মাদ ব্যক্তি, যে আসলে তার দেশের মানুষকে হত্যা করা বা তার মানুষ না খেয়ে মরছে তা মোটেও পরোয়া করে না। সে এমনভাবে তার কর্মের স্বাদ ভোগ করবে যেমনটা আগে কখনোই হয়নি।

এর আগে জাতিসংঘে দেয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, যদি আমেরিকাকে নিজেদের সুরক্ষায় ব্যবস্থা গ্রহণে বাধ্য করা হয় তবে তারা উত্তর কোরিয়াকে 'সম্পূর্ণ ধ্বংস' করে দেবে।

তিনি কিমকে 'আত্মঘাতী মিশনে থাকা রকেট ম্যান' বলেও ব্যঙ্গ করেন।

সাম্প্রতিক সময়ে এ দুই নেতা বেশ বাকযুদ্ধে মেতেছেন, উত্তপ্ত বাক্যবিনিময় করছেন।

নিজের বিবৃতির শেষে কিম ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন আগুনের মাধ্যমে আমি নিশ্চিতভাবে এবং অবশ্যই যুক্তরাষ্ট্রের ভীমরতিগ্রস্ত এই বৃদ্ধকে আমার হাতের মুঠোয় আনবো।

দুই নেতার এই বাকযুদ্ধের প্রতিক্রিয়া চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে পরিস্থিতি জটিল ও সংবেদনশীল' হয়ে উঠেছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বলেন, একে অপরকে হুমকি না দিয়ে প্রত্যেকের উচিত সংযমের মধ্যে থেকে আচরণ করা।

রাশিয়াও আচরণ নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছে। ক্রেমলিন মুখপাত্র বলেছেন, দুই দেশের মধ্যে যে উত্তেজনা চরমে উঠছে তাতে মস্কো উদ্বিগ্ন হয়ে পড়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ