মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং-উনের বাকযুদ্ধকে কিন্ডারগার্টেনের শিশুদের ঝগড়ার সঙ্গে তুলনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
উভয়পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে ল্যাভরভ আরো বলেন, তাদের এখন থামা প্রয়োজন।
পরস্পরকে উসকানি না দিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সংযত থাকা উচিত বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে দেয়া ভাষণে উত্তর কোরিয়াকে সমূলে ধ্বংস করার হুমকির পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প 'মানসিক বিকারগ্রস্ত' বলে আখ্যা দিয়েছেন কিম উন।
এই বক্তব্যের জবাবে এক টুইট বার্তায় ট্রাম্প কিমকে 'উন্মাদ' অভিহিত করে বলেন, তাকে এমন পরীক্ষা সম্মুখীন হতে হবে যা এর আগে কখনো হয়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: