জম্মু ও কাশ্মির সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে ৪ নারীসহ ৬ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। দুইপক্ষের গোলাগুলিতে আহত হয়েছেন আরো ২৬ জন।
শুক্রবার স্থানীয় প্রশাসন ও পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পাকিস্তানের চাপ্পার, হারপাল ও চরওয়া সেক্টরে এ হতাহতের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিনা উসকানিতে ভারতীয় বাহিনী গুলিবর্ষণ করে। এরপর উভয়পক্ষের মধ্যে গোলাগুলি চলে।
পাকিস্তান সেনাবাহিনী জানায়, টেলিফোন হটলাইনে ভারতকে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে।
এছাড়া ভারতীয় হাই কমিশনারকে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: