আন্তর্জাতিক

শরণার্থী ফেরতে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরুতে মিয়ানমার প্রস্তুত

নিক্কেই এশিয়ান রিভিউকে দেয়া এক সাক্ষাৎকারে সু চি
নিক্কেই এশিয়ান রিভিউকে দেয়া এক সাক্ষাৎকারে সু চি

কিছু শরণার্থীকে ফেরত নেয়ার জন্য যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করতে মিয়ানমার প্রস্তুত রয়েছে- বলে জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি।

তিনি জানান, যে কোনো সময় এই প্রক্রিয়া শুরু হতে পারে।

নিক্কেই এশিয়ান রিভিউকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

তিনি আরো বলেন, প্রতিবেশি বাংলাদেশে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।

জাতিসংঘসহ বিশ্বনেতাদের তার প্রতি অভিযোগ প্রসঙ্গে সু চি বলেন, কোনো কিছুই অবাক করার মতো নয়, অন্য সব মতামতের মতো বিশ্ব মতামতও বদলায়।

এ প্রেক্ষাপটে গত বুধবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে নিক্কেই এশিয়ান রিভিউকে দেয়া সাক্ষাৎকারে সু চি বলেন, 'আসলে কোনো কিছুই বিস্ময়কর নয়। কারণ, মতামত বদলে যায়, আর অন্য যেকোনো মতামতের মতো বৈশ্বিক মতামতও বদলে যায়।'

এছাড়া তিনি আরো বলেন, রাখাইনের সঙ্কট মিয়ানমারের অর্থনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।

মিয়ানমার সরকার অর্থনৈতিক সংস্কারে পদক্ষেপ নিচ্ছে বলেও এসময় জানান তিনি।

তিনি বলেন, 'যেসব দেশ পরিবর্তনের প্রক্রিয়ার ভেতর দিয়ে গেছে তারা অন্যদের তুলনায় বিষয়টি ভালো বুঝবে। অভ্যন্তরীণভাবে, হ্যাঁ আমাদের একটি বিরোধী শক্তি রয়েছে যা অন্য গণতান্ত্রিক দেশগুলোতে যেমন থাকে তেমনটাই...এর মানে হচ্ছে, আমরা সমালোচনা ও তর্কের জন্য উন্মুক্ত।'

মিয়ানমারের কূটনৈতিক কমিউনিটিকে রাখাইনের ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ পরিদর্শনের প্রস্তাব দিলেও চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের দেয়া প্রস্তাব অনুযায়ী রাখাইনের প্রকৃত তথ্য অনুসন্ধানে একটি দলকে সেখানে প্রবেশের অনুমতি প্রদানের বিষয়টি আবারও নাকচ করেন সু চি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ