রাখাইনে সেনাবিহনীর হামলায় জাতিগত নিধন চলছে-আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন দাবির পাল্টা বক্তব্যে মিয়ানমারের সেনাপ্রধান দাবি করেছেন রোহিঙ্গারাই রাজ্যের বিভিন্ন এলাকায় বোমা হামলা চালাচ্ছে।
শনিবার ফেইসবুকে দেয়া এক পোস্টে সেনাপ্রধান মিন অং হলাইং বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা শুক্রবার বুথিডং টাউনশিপে হাতে তৈরি স্থলমাইন পুঁতে রাখে। সেজন্যই মসজিদ ও মাদ্রাসায় বিস্ফোরণ ঘটে।
যারা এখনো ঘরবাড়ি ছেড়ে পালাননি সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে তাদেরকে এলাকা ছাড়া করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী করেছে সেনাপ্রধান।
এর আগে গত শনিবার এক অনুষ্ঠানে হলাইং দাবি করেছে, রোহিঙ্গা বলে মিয়ানমারে কখনোই কোনো জাতিসত্ত্বা ছিল না।
তাদের বিরুদ্ধে মিয়ানমারের নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।