যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বি-১ ল্যান্সার বোমারু বিমান শনিবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের উপরে আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে উড়ে গেছে বলে জানিয়েছে পেন্টাগন।
শনিবার উত্তর কোরিয়ার একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাছে মৃদু ভূমিকম্পনে পিয়ংইয়ংয়ের আবারো পরমাণু বোমার পরীক্ষা চালানো নিয়ে সন্দেহ তৈরি হওয়ার পর সামরিক শক্তির এই মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির কারণে সৃষ্ট গুরুতর হুমকি মোকাবেলায় প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে যে অনেক সামরিক পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে তা দেখানোর জন্যই এটা করা হয়েছে।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন নিজেদের ও মিত্রদের রক্ষায় প্রয়োজনে উত্তর কোরিয়াকে ধ্বংস করবে যুক্তরাষ্ট্র।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: