আন্তর্জাতিক

লন্ডনের শপিং মলে এসিড হামলায় ৬ জন আহত

লন্ডনের শপিং মলে এসিড হামলায় ৬ জন আহত
লন্ডনের শপিং মলে এসিড হামলায় ৬ জন আহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে একটি শপিং মলে লোকজনের ওপর দুর্বৃত্তদের ছোড়া ক্ষতিকর তরল পদার্থের হামলায় ৬ জন আহত হয়েছেন।

এটি অ্যাসিড হামলা হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার্টফোর্ড শপিং মলের ভেতরে কয়েকজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়— এরপরই হামলার ঘটনা ঘটে।

এ সময় ক্ষতিকারক তরল জাতীয় পদার্থ ছিটাচ্ছিল হামলাকারীরা।

আহত ব্যক্তিদের চিকিৎসা দেয়া হয়েছে তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলে মনে করছে পুলিশ— এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ