জার্মানিতে সাধারণ নির্বাচনে চতুর্থবারের মতো জয় পেয়েছেন আঙ্গেলা মেরকেল।
তবে তার দল সিডিইউ-সিএসইউ প্রায় ৭০ বছরের মধ্যে নির্বাচনে সবচেয়ে খারাপ ফল করেছে।
মেরকেলের দল ৩২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে পার্লামেন্টে নিজেদের স্থান অক্ষুণ্ণ রেখেছে। তার জোটের বর্তমান অংশীদার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তারা এবার মেরকেলের সঙ্গে না থেকে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে।
এছাড়া কট্টর ডানপন্থী, ইসলাম, শরণার্থী ও অভিবাসনবিরোধী অল্টারনেটিভ ফর জার্মানি-এএফডি ১৩ দশমিক ৮ শতাংশ ভোটে তৃতীয় স্থান পেয়েছে।
এদিকে, টানা চতুর্থবারের মতো জয় পেয়ে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে মেরকেল বলেন, তার প্রত্যাশা ছিল তার দল আরো ভালো করবে।
এএফডি পার্টির উত্থানে জনগণের ভয় উদ্বেগের কথাও শুনবেন বলে জানান তিনি।
গতকাল রোববার সকাল ৮টা থেকে জার্মানির পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।