আন্তর্জাতিক

এবার ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় উ. কোরিয়াসহ তিন দেশ

এবার ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় উ. কোরিয়াসহ তিন দেশ
এবার ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় উ. কোরিয়াসহ তিন দেশ

উত্তর কোরিয়ার ওপর বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র—তালিকায় আছে আফ্রিকার চাদ, দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলাও।

উত্তর কোরিয়া ও চাদের সব নাগরিকের ওপর নতুন এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হলেও ভেনিজুয়েলার নিষেধাজ্ঞাটি শুধুমাত্র সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের ওপর আরোপ করা হয়েছে।

রোববার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন।

তিনি বলেন, যাদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকি রয়েছে তাদেরকে প্রবেশ করতে দেয়া হবে না।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশি সরকারের দেয়া তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিষেধাজ্ঞার কারণ হিসেবে হোয়াইট হাউস বলছে, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সরকারকে সহযোগিতা করছে না। উত্তর কোরিয়ার সব নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সন্ত্রাস সম্পর্কিত এবং অন্যান্য তথ্য যুক্তরাষ্ট্রকে প্রয়োজনমতো জানাচ্ছে না চাদ। এ কারণে চাদের নাগরিকদের ব্যবসায়িক এবং পর্যটন ভিসা বাতিল করা হয়েছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির কয়েকজন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হোয়াইট হাউস বলছে, আগামী ১৮ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে যাদের ভিসার মেয়াদ এর বেশি সময় পর্যন্ত রয়েছে তাদের ওপর এটি কার্যকর হবে না।

এর আগে ইরান, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া ও সোমালিয়ার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ