আন্তর্জাতিক

মিয়ানমার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠকে বৃহস্পতিবার

মিয়ানমার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠকে বৃহস্পতিবার
মিয়ানমার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠকে বৃহস্পতিবার

মিয়ানমারের সহিংসতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার বৈঠকে বসছে—এছাড়া নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সংকট নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরিসের বক্তব্য শুনবেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিয়ানমারে সামরিক দমনপীড়নের কারণে চার লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করায় ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং অপর চারটি দেশের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিষদ এ বৈঠকে হতে যাচ্ছে।

দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এসব লোকের অধিকাংশ রোহিঙ্গা মুসলিম।

মিয়ানমার ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য মিসর, কাজাখস্তান, সেনেগাল ও সুইডেনও আবেদন জানায়। দেশগুলোর কোনটিই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়।

জাতিসংঘ মিয়ানমারের এ সামরিক অভিযানকে ‘জাতিগত নিধন’ হিসেবে বর্ণনা করেছে— এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত সপ্তাহে আবারো এটিকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সংখ্যালুঘু মুসলমানদের বিরুদ্ধে ‘বৌদ্ধ সন্ত্রাস’ চালানোয় মিয়ানমারকে দায়ী করে এ গণহত্যার কঠোর নিন্দা জানান।

এ বিষয়ে উন্মুক্ত অধিবেশনে জাতিসংঘ মহাসচিবের আনুষ্ঠানিক বক্তব্যের আগে মঙ্গলবার নিরাপত্তা পরিষদের সদস্যদের মিয়ানমারের হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে জানানো হবে।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ২৪ সেপ্টেম্বর বিভিন্ন পুলিশ ফাঁড়ি ও সরকারি দপ্তরে কথিত রোহিঙ্গা বিদ্রোহীদের হামলাকে কেন্দ্র করে দেশটিতে ২৫ আগস্ট থেকে সামরিক অভিযান শুরু করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ