রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীন পদক্ষেপ নেয়ার ব্যাপারে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মা মিং ছিয়াং।
সেইসঙ্গে রোহিঙ্গাদের জন্য চীন থেকে শিগরিরই ত্রাণ আসছে বলেও জানিয়েছেন তিনি।
চীনের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল চীনা দূতাবাসে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
চীনের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার চীনের দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রোহিঙ্গা ইস্যুতে কথা বলেন চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াং।
তিনি মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে আসা শরণার্থীদের প্রতি চীনের সহানূভুতি প্রকাশ করে বলেন, দেশটির সরকার আন্তরিকভাবে আশা করে যত দ্রুত সম্ভব এই বিষয়ের সুরাহা হবে এবং এর অবসানে চীন গঠনমূলক ভূমিকা নিতে আগ্রহী।
বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় ও মানবিক সহায়তা দেয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: