আন্তর্জাতিক

রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের প্রতি আহ্বান জাতিসংঘে মহাসচিবের

রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের প্রতি আহ্বান জাতিসংঘে মহাসচিবের
রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের প্রতি আহ্বান জাতিসংঘে মহাসচিবের

রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নিতে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক জোট আসিয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি আরো বলেন, এব্যাপারে আসিয়ানকে সহাযোগিতায় আগ্রহী জাতিসংঘ।

রাখাইনে রোহিঙ্গাবিরোধী সেনা অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলের সব অভিযোগ অস্বীকার করেছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত।

তিনি বলেন, মিয়ানমারে মুসলিমদের বিরুদ্ধে কোনো গণহত্যা বা জাতিগত নিধন চলছে না। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ সেখানকার পরিস্থিতিকে জাতিগত নিধনের প্রকৃষ্ট উদাহরণ হিসেবে চিহ্নিত করলেও দেশটির তরফে বলা হয়েছে, রাখাইন ছেড়ে মুসলিমদের চলে যাওয়ার কারণ সম্পর্কে তারা জানেন না।

রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিপীড়ন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ মিয়ানমারের নেত্রী অং সান সুচি বিশ্বব্যাপী সমালোচনার মুখে রয়েছেন।

সমালোচনা এড়াতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেননি তিনি। নিজে না গেলেও তার সরকারের উপরাষ্ট্রপতি সাধারণ পরিষদে দেয়া ভাষণে সুচির বক্তব্যেরই পুনরাবৃত্তি করেন।

এরই ধারাবাহিকতায় জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত দাউ দো সুয়ান রোহিঙ্গা নিধনযজ্ঞের কথা অস্বীকার করার পাশাপাশি রাখাইনের পরিস্থিতি নিয়ে মিথ্যাচার করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ছয় দিনের অধিবেশন শেষে তিনি বলেন, রাখাইন পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে যেসব দেশ গণহত্যা বা জাতিগত নিধনের কথা উল্লেখ করেছে তারা দায়িত্বজ্ঞানহীন।

সাধারণ পরিষদের অধিবেশনে অনেক সদস্য রাষ্ট্র রাখাইন পরিস্থিতি নিয়ে মিয়ানমার সরকারে কড়া সমালোচনা করেন।

তবে সুনির্দিষ্ট করে সমালোচনাকারী কোনো দেশের নাম নেননি মিয়ানমারে রাষ্ট্রদূত।

এদিকে, রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নিতে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক জোট আসিয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সপ্তাহান্তে সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে তিনি আরো বলেন, এ ব্যাপারে আসিয়ানকে সহাযোগিতায় আগ্রহী জাতিসংঘ।

রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার বৈঠকে বসবে। এর আগে মঙ্গলবার এক রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে, রাখাইনের মংডুতে গণকবরে আরও ১৭ হিন্দুর মৃতদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ