পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের দুই ছেলে, মেয়ে ও জামাতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত।
নির্ধারিত দিনে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো কোর্টে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।
জামিন পেতে তাদের প্রত্যেককে ১০ লাখ রূপির মুছলেকা জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, নেওয়াজের তিন সন্তান ও জামাতাকে আজই-মঙ্গলবার আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তারা বর্তমানে নেওয়াজের স্ত্রী কুলসুম নেওয়াজের চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন।
এদিকে, লন্ডন থেকে ইসলামাবাদ ফিরে আজ নেওয়াজ শরীফ এক সংবাদ সম্মেলনে অংশ নেন।
এসময় তিনি বলেন 'পানামা পেপারসের জেরে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার জন্য পুরো দেশকে জবাবদিহি করতে হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: