সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো গাড়ি চালানোর অনুমতি পাচ্ছেন নারীরা।
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ এ খবর জানিয়েছে। এতে জানানো হয়, রাজকীয় ডিক্রি অনুযায়ী নারী-পুরুষ উভয়ের জন্যই গাড়ির ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে। তবে তা কার্যকর হবে ২০১৮ সালে জুন মাস থেকে।
প্রয়োজনীয় শরিয়া মানদণ্ড অনুসরণ করেই এই নির্দেশনা কার্যকর করা হচ্ছে বলেও ডিক্রিতে উল্লেখ করা হয়।
এই পদক্ষেপকে সমর্থন দিয়েছে সৌদি আরবের শীর্ষ ধর্মীয় নেতাদের কাউন্সিল।
সৌদি সরকারের এ উদ্যোগকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রও।
বিশ্বের একমাত্র সৌদি আরবেই মেয়েদের গাড়ি চালানোর অনুমতি নেই।
এ নিয়ে সেখানে দিন দিন ক্ষোভ বাড়ছিল। মেয়েদের গাড়ি চালানোর মতো বুদ্ধি নেই-- গত সপ্তাহে একজন ধর্মীয় নেতার এমন বক্তব্য এ অসন্তোষকে আরো উস্কে দেয়।