আন্তর্জাতিক

সু চির প্রতিকৃতি সরানো হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সু চির প্রতিকৃতি সরানো হলো
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সু চির প্রতিকৃতি সরানো হলো

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পরিপ্রেক্ষিতে সৃষ্ট রোহিঙ্গা সংকট ঘিরে সমালোচনার মধ্যে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির একটি প্রতিকৃতি সরিয়ে নিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট হিউ কলেজের মূল ভবনের প্রবেশদ্বার থেকে সু চির একটি প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে।

তবে সেন্ট হিউ কলেজের প্রবেশদ্বার থেকে সু চির প্রতিকৃতি কেন সরানো হল সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সু চির প্রতিকৃতির জায়গায় একটি জাপানি চিত্রকর্ম বসানো হবে।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির তীব্র সমালোচনা চলছে বিশ্বজুড়ে।

মিয়ানমারে সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে ৪ লাখ ৮০ হাজারেও বেশি রোহিঙ্গা এরই মধ্যে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মিয়ামারেরর সেনাবাহিনীর আচরণকে 'জাতিগত নিধনযজ্ঞের' সঙ্গে তুলনা করেছে জাতিসংঘ— আর এর মধ্যেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট হিউ কলেজের প্রবেশদ্বার থেকে সু চির প্রতিকৃতি সরানো হলো।

সেন্ট হিউ কলেজের জনসংযোগ কর্মকর্তা বেঞ্জামিন জোনস বলেন, 'সু চির প্রতিকৃতি একটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সেখানে জাপানি চিত্রশিল্পী ইয়োশিহিরো তাকাদার চিত্রকর্ম একটি সময়ের জন্য প্রদর্শিত হবে।'

প্রসঙ্গত, সেন্ট হিউ কলেজ থেকে ১৯৬৭ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন অং সান সু চি। গৃহবন্দি হওয়ার পর ১৯৯৩ সালে তাকে সম্মানসূচক ডক্টরেট দেয় অক্সফোর্ড। ওই ডিগ্রি তিনি গ্রহণ করেন মুক্তি পাওয়ার পর ২০১২ সালে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ