আন্তর্জাতিক

গণভোটের পর কাতালোনিয়া স্বাধীন হওয়ার অধিকার অর্জন করল

গণভোটের পর কাতালোনিয়া স্বাধীন হওয়ার অধিকার অর্জন করল
গণভোটের পর কাতালোনিয়া স্বাধীন হওয়ার অধিকার অর্জন করল

সহিংস গণভোটের পর কাতালোনিয়া স্বাধীন হওয়ার অধিকার অর্জন করেছে বলে মন্তব্য করেছেন দেশটির নেতা কার্লোস পুজদেমন্ত।

তিনি জানান, স্পেন সরকারের কেন্দ্রিয় পুলিশের ব্যাপক ধড়পাকড় ও বাধার মুখেও রোববারের গণভোটে ৪২ দশমিক ৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন এবং ৯০ শতাংশ ভোট স্বাধীনতার পক্ষে পড়েছে।

এই গণভোটে বাধা দিতে স্পেন সরকার হাজার হাজার কেন্দ্রীয় পুলিশ নামায়।

পুলিশ ভোটকেন্দ্র থেকে ব্যালেট পেপার ও ভোটবাক্স জব্দ করে এবং ভোটারদের ভোট দিতে বাধা দিলে সহিংসতায় সাড়ে আটশোরও বেশি মানুষ আহত হয়েছেন।

ভোটাধিকার ও স্বাধীনতা লঙ্ঘনের প্রতিবাদে কাতালানের ৪০টিও বেশি বাণিজ্যিক সংস্থা আগামী মঙ্গলবার হরতাল ডেকেছে।

এই সহিংস পুলিশি আচরণের কথা উল্লেখ করে কাতালান নেতা পুজদেজমন্ত বলেছেন, কাতালোনিয়ার সঙ্গে সম্পর্কের প্রশ্নে স্প্যানিশ সরকার লজ্জাজনক অধ্যায়ের জন্ম দিয়েছে।

অন্যদিকে কাতালানে কোনো গণভোট হয়নি বলে মন্তব্য করে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহাই বলেছেন অবৈধ ভোটে অংশ নিয়ে কাতালানরা বোকামি করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ