ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেই শহরের সেন্ট চার্লস রেলওয়ে স্টেশনে এক ব্যক্তির ছুরিকাঘাতে দু'জন নিহত হয়েছেন।
নিহত দু'জনই নারী। পরে নিরাপত্তাকর্মীদের গুলিতে ওই হামলাকারীও নিহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, হামলার সময় ওই ব্যক্তি 'আল্লাহু আকবর' বলে চিৎকার করছিল।
ঘটনার পরই পুলিশ ওই এলাকা ছেড়ে সবাইকে চলে যেতে বলে। ট্রেন চলাচলও বন্ধ করে দেয়া হয়। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলছে প্রশাসন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: