আন্তর্জাতিক

ভারতের শ্রীনগর বিএসএফ ক্যাম্পে হামলা, সেনাসহ ৩ সন্ত্রাসী নিহত

ভারতের শ্রীনগর বিএসএফ ক্যাম্পে হামলা, সেনাসহ ৩ সন্ত্রাসী নিহত
ভারতের শ্রীনগর বিএসএফ ক্যাম্পে হামলা, সেনাসহ ৩ সন্ত্রাসী নিহত

ভারতের শ্রীনগর বিমানবন্দরের পাশে ভারতীয় সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ক্যাম্পে আত্মঘাতী হামলায় এক সেনা ও ৩ সন্ত্রাসী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বিএসএফ'র তিন জওয়ান ও এক পুলিশ সদস্য।

মঙ্গলবার ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানায় এনডিটিভি।

পুলিশের মহাপরিদর্শক এসপি ভয়েদ বলেন, মঙ্গলবার ভোরে চালানো এ হামলায় এক ভারতীয় সৈন্য নিহত এবং সৈন্যদের পাল্টা গুলিতে তিন হামলাকারী নিহত হয়েছেন তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানি-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ ই মোহাম্মদের ‘আফজাল গুরু স্কোয়াড’ হামলার দায় স্বীকার করেছে।

স্থানীয় সময় ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে সামরিক পরিচ্ছদে সজ্জিত চার থেকে পাঁচ জন হামলাকারীর একটি দল চার স্তরের নিরাপত্তা বেস্টনি পার হয়ে বিএসএফের ১৮২ ব্যাটালিয়নের ক্যাম্পটিতে ঢুকে পড়ে। তারা নির্বিচার গুলিবর্ষণের পাশাপাশি গ্রেনেড নিক্ষেপ করে।

সৈন্যরা, কুইক অ্যাকশন টিম ও স্পেশাল অপারেশন্স গ্রুপের সদস্যরা হামলাকারীদের কোনঠাসা করার চেষ্টাকালে কয়েক ঘন্টা ধরে গোলাগুলি ও বিস্ফোরণে শব্দ শোনা যায়।

স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের শীর্ষ কর্মকর্তা মুনির খান বলেন, সন্ত্রাসীদের অবস্থান সুনির্দিষ্টভাবে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত তিন সৈন্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর কৌশলগত একটি স্টেশন এবং শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের লাগোয়া ওই ক্যাম্পের ওপর দিয়ে হেলিকপ্টার চক্কর দিচ্ছে এবং হামলাকারীদের ধরতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

বিমানবন্দরে যাওয়ার সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী নিরাপত্তা ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত সকালের সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিমানবন্দরটির বাইরের নিরাপত্তা বেস্টনির একটি পাশ পাহারা দিত বিএসএফের রক্ষীরা। বেসামরিক বিমানবন্দরটির পাশেই আরেকটি সামরিক বিমানবন্দর আছে। সশস্ত্র বাহিনী ও ভিআইপিরা ওই বিমানবন্দরটি ব্যবহার করে থাকেন।

এই এলাকাটিতে বিএসএফ ও ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) প্রশিক্ষণ কেন্দ্রও আছে।

হামলাকারীরা বহু স্তরের নিরাপত্তা বেস্টনি ভেদ করায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ায় প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, পুলিশ ঘটনাটিকে একটি আত্মঘাতী হামলা বলে অভিহিত করেছে এবং একটি মরদেহ পাওয়ার কথা জানিয়েছে। মরদেহ হামলাকারীদের একজনের বলে সন্দেহ করছেন তারা।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে কাশ্মিরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় ১৯ সৈন্য নিহত হয়। ওই ঘটনার পর কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার অপর পাশে পাকিস্তান-নিয়ন্ত্রিত অংশে সন্ত্রাসীদের ঘাঁটিগুলোতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছিল বলে দাবি করে আসছে ভারতীয় সেনাবাহিনী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ