আন্তর্জাতিক

লাস ভেগাসে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৯ জনে

লাস ভেগাসে হামলা
লাস ভেগাসে হামলা

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্টে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে।

এ হামলার ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এদিকে, হামলার দায় স্বীকার করেছে আইএস— সংগঠনটির সংবাদ সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ কথা জানিয়েছে।

তবে আইএসের দাবি নাকচ করে দিয়ে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা বলছে, এই হামলার সঙ্গে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সম্পর্ক নেই।

লাস ভেগাস শহরে মান্দালয় বে হোটেলের উন্মুক্ত চত্বরে রুট নাইনটি ওয়ান হারভেস্ট মিউজিক ফেস্টিভালে স্থানীয় সময় রাত ১০টার দিকে হামলা চালায় এক বন্দুকধারী।

হোটেলের ৩২তলা থেকে উপস্থিত জনতার মাঝে মুহুর্মূহ গুলি চালায় সে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ শতাধিক মানুষ।

পুলিশ হোটেল কক্ষে ঢোকার আগেই সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ