আন্তর্জাতিক

রোহিঙ্গা ওপর নির্যাতনের নতুন তথ্য দিল এইচআরডব্লিউ

রোহিঙ্গা ওপর নির্যাতনের নতুন তথ্য দিল এইচআরডব্লিউ
রোহিঙ্গা ওপর নির্যাতনের নতুন তথ্য দিল এইচআরডব্লিউ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতনের নতুন আলামত হাজির করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এইচআরডব্লিউ।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং স্যাটেলাইটের ধারণকৃত চিত্র বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে রাখাইনের মংডু গ্রামে গত ২৭ আগস্ট সংঘটিত হত্যা ও যৌন নিপীড়নের ঘটনাসহ মিয়ানমারের সামগ্রিক মানবতাবিরোধী অপরাধের চিত্র প্রকাশ করা হয়েছে।

তাদের মতে, গত ২৪ আগস্ট রোহিঙ্গা বিদ্রোহীরা স্থানীয় একটি নিরাপত্তা চৌকি ও সামরিক ঘাঁটিতে হামলার পর ২৫ আগস্ট ভোর থেকে মিয়ানমারের সেনাবাহিনী এ তাণ্ডব চালায়।

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, মংডু ও এর পাশের হপং তো পিন গ্রামগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

সেনাবাহিনীর নিপীড়ন থেকে বেঁচে যাওয়া এবং ঘটনা প্রত্যক্ষ করেছে এমন ১৪ ব্যক্তির সঙ্গে কথা বলে হিউম্যান রাইটস ওয়াচ এ প্রতিবেদন তৈরি করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ