অস্ত্র ও জ্বালানি নিয়ে চুক্তি করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার দেড় হাজার সফরসঙ্গী নিয়ে রাশিয়া সফরে গিয়ে এ চুক্তি করেন বাদশাহ সালমান।
৩০০ কোটি ডলারে রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-ফোর হান্ড্রেড কিনছে সৌদি আরব।
অক্টোবরের শেষ নাগাদ অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকের পর এ ব্যাপারে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।
আলোচনা সফল হলে আগামীতে বিমান ও হেলিকপ্টার কেনার চুক্তিও হতে পারে।
জ্বালানি প্রকল্প বাস্তবায়নে দেশ দুটির মধ্যে আরো ১০০ কোটি ডলারের বিনিয়োগ চুক্তিও হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: