কর্মীদের বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা দিতে নিয়োগকারী প্রতিষ্ঠানের বাধ্যবাধকতা তুলে নিয়ে নতুন নির্দেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ-এইচএইচএস এই নির্দেশের কথা জানিয়েছে।
এতে বলা হয়, যদি জন্মনিয়ন্ত্রণ সেবা দিতে গিয়ে তাদের 'ধর্মীয় কিংবা নৈতিক বিশ্বাস ভঙ্গ' হয় তাহলে নিয়োগকারী প্রতিষ্ঠান বা বীমা কর্মীরা তা দিতে অস্বীকৃতি জানাতে পারবে।
এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা একটি গবেষণার তথ্য উপাত্ত উল্লেখ করে বলেন, বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণ সেবা ও গর্ভনিরোধক সামগ্রী ঝুঁকিপূর্ণ যৌন আচরণে উৎসাহিত করছে।
এদিকে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এবং ন্যাশনাল ওমেন্স ল' সেন্টার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: