ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে কোস্টারিকা, নিকারাগুয়া ও হন্ডুরাসে কমপক্ষে ২২ জন মারা গেছেন।
বিবিসি সূত্রে জানা গেছে, এরমধ্যে নিকারাগুয়ায় ১১ জন, কোস্টারিকায় ৮ জন ও হন্ডুরাসে ৩ জন নিহত হয়েছেন। মধ্য আমেরিকার এই দেশগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে— এখনো নিখোঁজ রয়েছে কমপক্ষে ২০ জন।
অতিবৃষ্টিতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। ভেঙে গেছে সেতু, অনেক সড়কও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
কোস্টারিকায় বিশুদ্ধ পানির অভাবে রয়েছে প্রায় চার লাখ বাসিন্দা। আশ্রয়হীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ।
ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে ধসে পড়েছে মহাসড়ক। এতে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আটকে পড়া লোকজন মালামাল নিয়ে ওই জায়গা ছাড়ছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: